Web Analytics

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, তেহরানের হামলার ভয়ে তারা নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে অবস্থান নিচ্ছেন, যা সেনা ও সাধারণ নাগরিক উভয়ের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। ক্রমবর্ধমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে।

ওপেন-সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিনজ জানিয়েছেন, ইরান মোট ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্যাটেলাইট চিত্র প্রকাশে বিলম্বের কারণে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ১৩টি মার্কিন ঘাঁটির অনেকগুলোই প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

ইরানি সূত্র দাবি করেছে, এসব হামলায় খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০০ মিলিয়ন ডলার, যার মধ্যে জর্ডানসহ বিভিন্ন স্থাপনার রাডার ও প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

29 Mar 26 1NOJOR.COM

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।