Web Analytics

রাজশাহীর গোদাগাড়ী পৌর শহরে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে স্থাপিত সিসি ক্যামেরা নেটওয়ার্ক কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ অচল হয়ে গেছে। ২০২৫ সালের জুলাইয়ে নেওয়া প্রকল্পে গুরুত্বপূর্ণ ডাইংপাড়া বাজারের প্রধান পয়েন্টে ২০টি ক্যামেরা বসানোর পরিকল্পনা ছিল। ২০২৫ সালের ৩১ জুলাই ‘এ ওয়ান কম্পিউটার সেলস’কে ৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্যামেরা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং স্থাপনের কাজ দেওয়া হয়। এসব ক্যামেরার দৃশ্য গোদাগাড়ী মডেল থানার মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হতো।

পৌরসভা সূত্র বলছে, সব ক্যামেরা বিকল হওয়ায় চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং অপরাধী শনাক্তের নজরদারিব্যবস্থা অকার্যকর হয়েছে। নথিতে ২০টি ক্যামেরার কথা থাকলেও বাস্তবে ১৭টি বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। নথিতে ৪ মেগাপিক্সেলের ইউএনভি ব্র্যান্ডের প্রতিটি ক্যামেরার দাম প্রায় ৬ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার ২০০ মিটার কেবলের প্রতি মিটারের দাম ১৬ টাকা দেখানো হয়েছে। সরঞ্জামের জন্য এক বছরের ওয়ারেন্টিও উল্লেখ ছিল।

পৌরসভা জানিয়েছে, ক্যামেরাগুলো তদারকির জন্য নির্দিষ্ট জনবল নেই। নাগরিক স্বার্থরক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়েছেন। ইউএনও ও পৌর প্রশাসক ইসরাত জাহান বলেছেন, কারিগরি ত্রুটি, মালামালজনিত সমস্যা বা অনিয়ম থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

26 Sep 26 1NOJOR.COM

গোদাগাড়ীতে পৌনে চার লাখ টাকার সিসি ক্যামেরা কয়েক মাসেই অচল, খতিয়ে দেখছে প্রশাসন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।