প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সুশৃঙ্খল বাহিনী গঠনে চেইন অব কমান্ড ও শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য। বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি বলেন, এই দুটি নীতিতে সামান্য অবহেলাও বাহিনীকে সুশৃঙ্খল হতে বাধা দেয়। তিনি সতর্ক করেন, শৃঙ্খলার অভাব দেখা দিলে বাহিনীর প্রতি জনআস্থা নষ্ট হয়।
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান স্মরণ করে জানান, প্রায় ৪০ হাজার সদস্য যুদ্ধ করেছিলেন এবং ৬৭০ জন শহীদ হন। তিনি বলেন, স্বাধীনতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার ও ভিডিপিকে একীভূত করে শক্তিশালী বাহিনী গঠন করেন। খালেদা জিয়া সরকারের সময় ১৯৯৫ সালে প্রণীত আনসার-ভিডিপি আইন বাহিনীকে স্বতন্ত্র শৃঙ্খলাবদ্ধ কাঠামো দেয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সংকটে আনসার-ভিডিপি নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখে। সামাজিক সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর সেবায় তাদের অবদানও উল্লেখযোগ্য বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীর জন্য শৃঙ্খলা ও চেইন অব কমান্ডের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।