বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সংস্থাটির তথ্যমতে, গত দেড় বছরে বিভিন্ন কুখ্যাত ডাকাত বাহিনীর মোট ৬১ সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর সদস্যরা রয়েছে। কোস্ট গার্ড জানায়, নিয়মিত যৌথ অভিযানের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানও পরিচালিত হচ্ছে।
অভিযানগুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী-খাল এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং কয়েকটি ডাকাত আস্তানা ধ্বংস করা হয়েছে। স্থানীয় জনগণ ও বননির্ভর মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে দেড় বছরে ৬১ জন আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।