Web Analytics

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় চেসি ত্রিপুরা গুরুতর আহত হন। সন্ধ্যায় তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখানে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। শিক্ষার্থীদের পাশে প্রশাসন সব সময় ছিল ও থাকবে বলেও তিনি জানান এবং চেসির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা চান।

21 Oct 26 1NOJOR.COM

গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।