Web Analytics

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রকে শর্তসাপেক্ষ দুই দিনের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তা আরাগচি বলেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিকল্পনাটি তৈরি হয়েছে। এটি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনার ভিত্তিতে করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দিনেই ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং নৌ চলাচল আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে। আরাগচি নতুন কোনো হামলা হলে ‘নরক নেমে আসবে’ বলেও সতর্ক করেছেন।

ইরানের দাবির মধ্যে রয়েছে জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো। তেহরান জুনের তেল রপ্তানি ছাড় পুনর্বহাল, বিদেশে জব্দ অর্থ ও সম্পদ মুক্তি, ইরান-ওমান নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি ও অন্য পথ বন্ধের দাবি জানিয়েছে। সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা থামানোর কথাও বলা হয়েছে।

09 Nov 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র শর্ত মানলে দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।