Web Analytics

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ২৫৫ জন আবার দায়িত্বে ফিরেছেন এবং ১০ জনের অবস্থা গুরুতর। বাকি ২৫ জনের বর্তমান অবস্থা প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘এপিক ফিউরি’ নামে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করে। একই দিনে ইসরায়েলও ‘লায়ন রোর’ নামে যৌথ অভিযান চালায়। এর জবাবে তেহরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, ফলে পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

26 Mar 26 1NOJOR.COM

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, ১৩ জন নিহত বলে জানিয়েছে সেন্টকম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।