Web Analytics

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুই অভিযানে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার নাবিস্কো এলাকা থেকে ইয়াবাসহ মিটন চাকমা ও লাতো চাকমাকে এবং যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান তল্লাশি করে গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের পশ্চিম পাশের ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

যাত্রাবাড়ীতে উপপরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে ডিএনসির দল রয়েল হোস্ট রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে। ২৪টি কালো পলিথিনের প্যাকেটে স্কচটেপে মোড়ানো গাঁজা, কাভার্ড ভ্যান ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ঢাকায় সরবরাহের জন্য আনছিলেন বলে জানা গেছে।

10 Oct 26 1NOJOR.COM

ঢাকায় পৃথক অভিযানে ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।