Web Analytics

চীনের নৌবাহিনী উপকূলীয় জলসীমার বাইরে উপস্থিতি বাড়াচ্ছে এবং দক্ষিণ চীন সাগর থেকে জাপান ও তাইওয়ানের আশপাশের গুরুত্বপূর্ণ নৌ ও বাণিজ্যপথে সক্রিয় রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব এলাকায় প্রতিদিন প্রায় ১০০টি চীনা যুদ্ধজাহাজ চলাচল করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পর্যালোচিত যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনের নৌবাহিনীতে এখন ৪০০টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে, যা সংখ্যার হিসাবে মার্কিন নৌবহরের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি।

চীনের হাতে বর্তমানে তিনটি বিমানবাহী রণতরি রয়েছে এবং চতুর্থটি নির্মাণাধীন। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, নতুন রণতরিটি পারমাণবিক শক্তিচালিত হতে পারে। আধুনিক ইতিহাসের শান্তিকালীন অন্যতম বড় নৌবাহিনী সম্প্রসারণ হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে। দ্রুত সম্প্রসারিত এ বহর যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের উদ্বেগ বাড়িয়েছে; ওয়াশিংটনের পক্ষে এ গতির সঙ্গে তাল মেলানো কঠিন হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চীনা যুদ্ধজাহাজ তাইওয়ানের আশপাশ, ফিলিপাইনের পূর্বাঞ্চল, জাপানের দক্ষিণ উপকূল, পশ্চিম প্রশান্ত মহাসাগর ও এডেন উপসাগরে চলাচল করছে। নিরাপত্তা কর্মকর্তাদের হিসাবে, তাইওয়ানের কাছাকাছি যেকোনো সময়ে প্রায় ছয়টি চীনা যুদ্ধজাহাজ থাকে এবং মহড়ার সময়ে সংখ্যা বাড়ে। উপকূলীয় জলসীমার নিয়ন্ত্রণ, বিরোধপূর্ণ ভূখণ্ডের দাবি জোরদার এবং সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকানো চীনের কৌশলগত পরিকল্পনার অংশ।

07 Nov 26 1NOJOR.COM

চার শতাধিক রণতরী ও সাবমেরিন নিয়ে এশিয়ার জলসীমায় উপস্থিতি বাড়াচ্ছে চীন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।