বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পর মিসরের প্রধান কোচ হোসাম হাসানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত নবায়ন করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ইএফএর সভাপতি হ্যানি আবু রিদা জানান, পরিচালনা পর্ষদ হাসান ও দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ৫৯ বছর বয়সী হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন এবং তার অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে পৌঁছায়। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দায়িত্ব পালন করছিলেন।
হোসামের নেতৃত্বে মিসর প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে এবং গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে। এরপর অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোয় পৌঁছে দলটি। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোয় ২–০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩–২ ব্যবধানে হেরে বিদায় নেয় মিসর।
বিদায় হতাশাজনক হলেও মিসরের লড়াকু পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইএফএ দীর্ঘমেয়াদে হাসানের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপে সাফল্যের পর ২০৩০ পর্যন্ত মিসর কোচ হোসাম হাসানের চুক্তি নবায়ন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।