Web Analytics

গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে গাম্বিয়া রেড ক্রস সোসাইটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করা যায়নি। নৌকাটি আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত জিনাক কাজাতা গ্রাম থেকে যাত্রা করেছিল।

স্থানীয় বাসিন্দাদের মতে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য জিনাক কাজাতা একটি গুরুত্বপূর্ণ যাত্রা পয়েন্টে পরিণত হয়েছে। তীব্র স্রোত এবং জরাজীর্ণ ও অতিরিক্ত বোঝাই নৌযান ব্যবহারের কারণে পশ্চিম আফ্রিকা থেকে দীর্ঘ এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রেড ক্রস জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় পরে নিখোঁজদের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

২০২৫ সালের ডিসেম্বরেও জিনাক কাজাতার উপকূলে আরেকটি অভিবাসীবাহী নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১০০ জন নিখোঁজ হন। মরক্কো, মৌরিতানিয়া ও সেনেগাল উপকূলে নজরদারি বাড়ায় অভিবাসীরা আরও দক্ষিণের রুট বেছে নিচ্ছেন, ফলে যাত্রার দূরত্ব ও ঝুঁকি বেড়েছে। ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান।

17 Oct 26 1NOJOR.COM

গাম্বিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ১২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।