ফিলিস্তিনের বালাদ পার্টির চেয়ারম্যান সামি আবু শাহাদেহ বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক ও বিরোধী উভয় শিবিরই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন এবং গাজা ও পশ্চিম তীর থেকে তাদের বিতাড়নের পক্ষে। কাতারভিত্তিক আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর নীতির বিরোধিতা করে এমন কোনো গুরুত্বপূর্ণ ইহুদিবাদী দল নেই।
আবু শাহাদেহর মতে, নেতানিয়াহুর বিরোধীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিরোধ ব্যক্তিগত, নীতিগত নয়। তিনি বলেন, আসন্ন ইসরাইলি নির্বাচনকে সামনে রেখেও দেশটির রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী বা ভিন্নধর্মী কোনো রাজনৈতিক কর্মসূচি দেখা যাচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহুর সমর্থক ও বিরোধীদের অবস্থানের মধ্যে মৌলিক পার্থক্য নেই।
তিনি বলেন, আরব-ফিলিস্তিনি সংখ্যালঘুদের ছাড়া দুই পক্ষই সরকার গঠনের জোট তৈরি করতে পারছে না। নির্বাচনে এই সংখ্যালঘুরা নির্ধারক ভূমিকা নিতে পারেন, তবে এতে তারা আরও ঝুঁকিতে পড়তে পারেন বলে তিনি আশঙ্কা করেন। আবু শাহাদেহ উভয় পক্ষকে বর্ণবাদী ও সহিংসতা ব্যবহারে প্রস্তুত বলে বর্ণনা করেন। তিনি সতর্ক করেন, নির্বাচনের আগে পরিস্থিতি আরও কঠিন হতে পারে এবং ইরানের সঙ্গে নতুন যুদ্ধ না হলে নির্বাচনের আগের সপ্তাহটি বিশেষভাবে কঠিন যাবে।
বালাদ নেতা অভিযোগ করলেন, ইসরাইলি দুই শিবিরের ফিলিস্তিননীতি একই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।