শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আগের দিন এক বিশেষ কমিটির বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর্থিক অনিয়মের অভিযোগ ও জনরোষের মুখে প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে শাম্মি সিলভাকে পদত্যাগের অনুরোধ জানান। গত শুক্রবার তাদের বৈঠকে ‘সৌহার্দপূর্ণ বিদায়’ নিয়ে সমঝোতা হয়।
সরকার এখন বোর্ড পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করবে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে এই কমিটির নেতৃত্ব দিতে পারেন। এছাড়া দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামা সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন।
তবে অন্তর্বর্তীকালীন কমিটির গঠন ও সদস্যদের দায়িত্ব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আর্থিক অনিয়মের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নেতৃত্বের পদত্যাগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।