Web Analytics

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পুলিশের পোশাক পরে একরাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের বরাতে জানা যায়, সশস্ত্র ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে চৌকিদারকাটা ও সিকদার পাড়া এলাকায় এসব ডাকাতি সংঘটিত হয়।

সিকদার পাড়ার বাসিন্দা জাহানারা বেগম জানান, রাত সাড়ে তিনটার দিকে পুলিশের পোশাক পরা একদল সশস্ত্র ডাকাত তার বাড়িতে প্রবেশ করে ইয়াবা অনুসন্ধানের কথা বলে আলমিরা খুলতে বাধ্য করে। তারা ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকার ২ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তাকে জিম্মি করে পাশের মোজাফফরের বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকেও ২০ হাজার টাকা লুট করে। এর আগে একই দল চৌকিদারকাটা এলাকার মোহাম্মদ নুরুল আবছারের বাড়িতেও ডাকাতি করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন এবং থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

22 Apr 26 1NOJOR.COM

চকরিয়ায় পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।