টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান বৃহস্পতিবার দুপুরে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেন।
একই দিনে ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। নেত্রকোনা–১ আসনের ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। সংসদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। একই বৈঠকে কার্য উপদেষ্টা কমিটিসহ পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়।
আহমেদ আযম খানের শপথ, স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।