Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের হুমকির কারণে তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে তিনি বিমান বদল করেছিলেন। ১২ আগস্ট ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে আঙ্কারা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের ধারণ করা ফুটেজে ট্রাম্পকে প্রথমে প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। কিছু সময় পর তিনি নিরাপত্তারক্ষীদের প্রহরায় বিমান থেকে নেমে একটি ক্যাটারিং ট্রাকে করে টারম্যাকের অন্য প্রান্তে যান। সেখানে অপেক্ষমাণ মার্কিন বিমানবাহিনীর তুলনামূলক ছোট সি-৩২এ উড়োজাহাজে ওঠেন এবং সেটিতেই ওয়াশিংটনে ফেরেন।

ওয়াশিংটন পোস্ট কয়েক দিন আগে এ তথ্য প্রকাশ করেছিল। ট্রাম্প বলেন, বিমান বদল ছিল সিক্রেট সার্ভিসের সিদ্ধান্ত এবং তিনি নিরাপত্তাকর্মী ও সামরিক বাহিনীর পরামর্শ অনুসরণ করেছেন। কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানতে খুব বেশি প্রশ্ন করেননি বলে জানান। ট্রাম্প বলেন, তিনি প্রচুর হুমকি পান, তবে নিরাপত্তা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করেন না।

12 Aug 26 1NOJOR.COM

ইরানের হুমকির কারণে তুরস্ক থেকে ফেরার পথে বিমান বদল নিশ্চিত করলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।