Web Analytics

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) নাটোর জেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু আরও জানান, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক পাবেন। সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে এবং শহীদ জিয়ার খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। তিনি বলেন, নাটোরে শিগগিরই গ্যাস সংযোগ আসবে, যা নতুন শিল্প স্থাপন ও বেকারত্ব কমাতে সহায়তা করবে।

দুলু সতর্ক করে বলেন, নাটোরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

25 Mar 26 1NOJOR.COM

বিএনপি সরকার সব অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন হুইপ রুহুল কুদ্দুস দুলু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।