Web Analytics

রোববার গভীর রাতে গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকা, গাজা সিটি এবং দেইর আল-বালাহ অঞ্চলে চালানো হয়। এদিকে, যুদ্ধবিরতি বজায় রাখতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দলের নেতাদের সঙ্গে নতুন দফা আলোচনা শুরু করেছে মিশর।

২০২৫ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা বড় ধরনের লড়াই বন্ধ রেখেছে। তবে ইসরাইলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনা বাস্তবায়নে এখনো কোনো চুক্তি হয়নি। হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে কোনো অগ্রগতি সম্ভব নয়।

গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৯০০ জনেরও বেশি আহত হয়েছে।

08 Jun 26 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় ১৩ নিহত, যুদ্ধবিরতি নিয়ে মিশরের নতুন আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।