Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটে নাম না আসা প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেটে নাম না আসা প্রার্থীরা বৃহস্পতিবার বিকেল থেকে অনশন শুরু করেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। আটক ব্যক্তিদের মধ্যে বাকৃবির আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাবির অমর একুশে হল শাখার সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয় রয়েছেন।

আটক অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় ঢাবির কয়েকজন শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ছিলেন এবং তারা আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

23 Oct 26 1NOJOR.COM

৪৫তম বিসিএস প্রার্থীদের অনশন থেকে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।