Web Analytics

জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়া ও ভোক্তার চাপ বাড়ায় পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ ও প্রশাসনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ মার্চ) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এক বার্তায় এই আহ্বান জানান। তিনি জানান, বিশ্বব্যাপী ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং সাময়িকভাবে আরও সংকট দেখা দিতে পারে।

সংগঠনটি জানায়, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তাদের ভিড় বাড়ছে এবং কিছু স্থানে স্টাফদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ অবস্থায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় পাম্প চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং কর্মরতদের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আলাদা এক চিঠিতে জানিয়েছে, বাঘাবাড়ি ডিপোসহ বিভিন্ন স্থানে ট্যাংক লরির ধারণক্ষমতার সঙ্গে বরাদ্দের অসামঞ্জস্য দেখা দিচ্ছে। তারা বরাদ্দ লরির ধারণক্ষমতা অনুযায়ী সমন্বয়ের অনুরোধ জানিয়েছে।

23 Mar 26 1NOJOR.COM

জ্বালানি সংকটে পাম্প চালু রাখতে পুলিশ ও প্রশাসনের সহায়তা চাইলেন ডিলাররা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।