আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে বাংলাদেশে বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস : বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মন্ত্রী বলেন, ব্যবস্থা অন্যান্য সার্ভারের সঙ্গে যুক্ত হলে এক ক্লিকে যেকোনো ব্যক্তির বিয়েসংক্রান্ত তথ্য জানা সম্ভব হবে।
মন্ত্রী জানান, এসব তথ্য আন্তর্জাতিক পর্যায়ে ভিসার আবেদন প্রক্রিয়াতেও সহায়ক হবে। প্রকল্পের আওতায় প্রথমে ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম চলবে এবং এতে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হবে। ব্র্যাককে সরকারের দুর্বলতার কারণে নয়, মাঠপর্যায়ে নারীদের বৈবাহিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে যুক্ত করা হয়েছে বলে তিনি জানান। ব্র্যাকের কাছ থেকে কাজিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও নেওয়া হবে।
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল করতে ১০ উপজেলায় পাইলট প্রকল্প শুরু হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।