Web Analytics

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারেন, সে জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাতে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফা নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা দূর করতে ব্যাংকটিকে সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে যে তাঁদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট হবে না।

গত ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থের নির্ধারিত অংশের বাইরে প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারবেন। ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে শুরু হওয়া ব্যাংকটিকে দ্রুত স্বাভাবিক সব ব্যাংকিং কার্যক্রম চালুর পদক্ষেপও নিতে বলা হয়েছে।

25 Aug 26 1NOJOR.COM

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের ব্যবস্থা নিতে ব্যাংককে নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।