Web Analytics

কক্সবাজারের পেকুয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় বেড়িবাঁধের দুটি অংশ ধসে পড়লে মুহূর্তেই পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অসংখ্য ঘরবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি পরিবারগুলো বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও ওষুধের তীব্র সংকটে ভুগছে।

স্থানীয়রা জানান, শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করলেও টানা বৃষ্টি ও জোয়ারের স্রোতে তা ব্যর্থ হয়। উজানটিয়া, রাজাখালী, মগনামা, টইটং, শিলখালী, বারবাকিয়া ও সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাছ ধরার ফাঁদ ও দখলকৃত খাল-নালা পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে, ফলে জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পানিবন্দি মানুষের জন্য ত্রাণ ও জরুরি সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

10 Jul 26 1NOJOR.COM

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ পানিবন্দি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।