Web Analytics

ইরানের বিরুদ্ধে বড় আকারের যুদ্ধ দীর্ঘায়িত না করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করেছেন শীর্ষ মার্কিন সামরিক কমান্ডাররা। আলজাজিরার উদ্ধৃত মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সতর্ককারীদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডাররা রয়েছেন।

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক মোতায়েনের রূপরেখা নিয়ে নিয়মিত প্রকাশিত একটি গোপনীয় প্রতিবেদনে এ সতর্কবার্তা উঠে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিক নোটিশ দিয়ে জানান, তারা মোতায়েন আদেশের সঙ্গে একমত নন, তবে তা কার্যকর করবেন। তাদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।

কমান্ডাররা বলেছেন, এসব সরঞ্জাম ও বাহিনী সরিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলে অন্য সামরিক অভিযান চালানো এবং সেনাদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা কমেছে। নতুন হামলার নির্দেশ আসতে পারে এমন আশঙ্কায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনাকে কয়েক মাস ধরে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খোলা এবং যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছেন।

01 Sep 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক মোতায়েনে চাপ পড়বে বলে হেগসেথকে সতর্ক কমান্ডাররা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।