Web Analytics

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অম্লীয় মাটি, হাওরাঞ্চল ও লবণাক্ত উপকূলীয় জমিতে চাষের উপযোগী নতুন সরিষার জাত ‘সিকৃবি সরিষা-১’ উদ্ভাবন ও নিবন্ধন করেছেন। জাতীয় বীজ বোর্ড গত ৮ অক্টোবর ব্রাসিকা ন্যাপাস প্রজাতির এ জাতটির অনুমোদন ও নিবন্ধন দেয়। অধ্যাপক ড. দিলারা আক্তারের নেতৃত্বে চার মৌসুমের গবেষণায় জাতটি উদ্ভাবিত হয়।

গবেষকদের দাবি, জাতটির হেক্টরপ্রতি গড় ফলন ৭ দশমিক ৫ টন এবং আয়-ব্যয়ের অনুপাত ৫ দশমিক ১। এতে তেলের পরিমাণ ৪২ থেকে ৪৪ শতাংশ এবং ক্ষতিকর ইরুসিক অ্যাসিডের মাত্রা কম। এটি ৭-৮ ডেসিসিমেন্স/মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। অল্টারনারিয়া রোগের বিরুদ্ধে এর মাঝারি প্রতিরোধক্ষমতা রয়েছে এবং জাবপোকার আক্রমণও তুলনামূলক কম বলে গবেষকেরা জানিয়েছেন।

২০২২-২৩ মৌসুমে চীন থেকে সংগৃহীত জার্মপ্লাজমের L-8 লাইন নির্বাচন করে গবেষণা শুরু হয়। ২০২৫-২৬ মৌসুমে সিলেট, জগন্নাথপুর, হালুয়াঘাট, উল্লাপাড়া ও কয়রায় অগ্রবর্তী ট্রায়ালে এর ফলন ও অভিযোজনক্ষমতা যাচাই করা হয়। রবি মৌসুমে মধ্য অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চাষযোগ্য এ ফসল সংগ্রহে ১১৫-১২৫ দিন লাগে।

13 Nov 26 1NOJOR.COM

অম্লীয়, হাওর ও লবণাক্ত জমির জন্য সিকৃবির নতুন সরিষার জাত নিবন্ধিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।