Web Analytics

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশি-বিদেশি সরকারি সফরের ব্যয় পরিশোধ এবং অগ্রিম অর্থ বরাদ্দে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিসেবা শাখার জারি করা পরিপত্রে মূল বিলের সঙ্গে বাধ্যতামূলক প্রমাণক সংযুক্ত করা, সফর শেষে এক মাসের মধ্যে অগ্রিম অর্থ সমন্বয় এবং তিন সেট নথি দাখিলের শর্ত দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অর্থে ভ্রমণে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ সফরের বিলের সঙ্গে সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অফিস আদেশের কপি দিতে হবে। যানবাহন ভাড়ার টিকিট, বিমান টিকিট ও বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী, সফরসূচি, হোটেলের পরিশোধিত বিল এবং অন্যান্য ব্যয়ের ভাউচারও জমা দিতে হবে।

বিদেশ সফরের ব্যয়ের ক্ষেত্রে টাকা ও সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারের বিবরণী দিতে হবে। অনুমোদিত সফরকালের চেয়ে বেশি সময় অবস্থান করলে নতুন করে অনুমোদন নিতে হবে। অগ্রিম অর্থের বিল অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী দাখিল করতে হবে। আগের সফরের অগ্রিম বিল সমন্বয় না হলে পরবর্তী সফরের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

09 Sep 26 1NOJOR.COM

সরকারি সফরের ব্যয় ও অগ্রিম অর্থে মন্ত্রীদের জন্য কঠোর নথি ও সমন্বয় নিয়ম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।