Web Analytics

ভারতের বিভিন্ন অঞ্চলে প্রবল মৌসুমি বৃষ্টিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের ভারী বর্ষণে বহু সড়ক পানিতে তলিয়ে যায়, মানুষ হাঁটুপানি মাড়িয়ে চলাচল করে এবং যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাজধানী দিল্লি ও আশপাশের জাতীয় রাজধানী অঞ্চলে একাধিক দফা ভারী বৃষ্টিতে একদিকে বাতাস পরিষ্কার হলেও অন্যদিকে জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পূর্ব দিল্লি, সাঙ্গাম বিহার, নিউ দিল্লি রেলস্টেশন, বুরারি ও আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। আইটিও, রোহতক রোড ও মেহরাউলি-বাদারপুর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রোহিণীতে একটি ভবন ধসে তিনজনের মৃত্যু হয়েছে বলে পিটিআই জানিয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানায়, ইস্ট অব কৈলাশ, কালকাজি-গোবিন্দপুরি ও রণজিৎ নগরে একাধিক গাছ উপড়ে পড়েছে, যার একটি পার্কিংয়ে থাকা গাড়ির ওপর ভেঙে পড়ে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ভারতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

10 Jul 26 1NOJOR.COM

ভারতে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু, দিল্লিতে জলাবদ্ধতা ও যানজট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।