বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ করেছেন। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এই সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে গেছে। তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন, বাণিজ্য, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন উদ্যোগ দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের সময় ওয়াশিংটন দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলে জানান তিনি।
রাষ্ট্রদূত জানান, তিনি ও তাঁর স্ত্রী ডিয়ান বাংলাদেশের মানুষের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ সময়ে এসে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত রূপরেখা বাস্তবায়নে কাজ করছেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেন, অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে এবং একটি মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করছে। তিনি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম দাতা হিসেবে ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকায় ১০০ দিন পূর্ণ করে বাণিজ্য ও স্বাস্থ্য খাতে অগ্রগতি উল্লেখ করলেন মার্কিন রাষ্ট্রদূত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।