Web Analytics

মার্কিন সিনেটে আজ প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১১টায় এ নিয়ে বিতর্ক শুরু হবে এবং বিকেল ৪টায় ভোট গ্রহণের কথা রয়েছে। প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসবে।

এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার নির্দেশ দেওয়ায় সমালোচনা বাড়ছে। প্রেসিডেন্টের এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আছে কি না, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ ট্রাম্পের এমন পদক্ষেপে সমর্থন দিচ্ছেন না।

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, ট্রাম্প মার্কিন জনগণের স্বার্থে নয়, বরং ইসরাইলকে সন্তুষ্ট করার জন্য এই যুদ্ধ পরিচালনা করছেন।

04 Mar 26 1NOJOR.COM

ইরান ইস্যুতে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে সিনেটে ভোট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।