Web Analytics

চট্টগ্রামের বাঁশখালী পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে লায়ন শেখর দত্ত সভাপতি, অধ্যাপক প্রদীপ চক্রবর্তী সিনিয়র সহসভাপতি এবং প্রকৌশলী সঞ্চয় চক্রবর্তী মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ঘোষিত নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পরিষদের তৎকালীন সভাপতি প্রণব কুমার দাশ।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ এবং বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

29 Aug 26 1NOJOR.COM

বাঁশখালী পূজা উদযাপন পরিষদে দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।