Web Analytics

নোয়াখালীর সোনাইমুড়ীতে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। গ্রেপ্তার হওয়া আশরাফুল ইসলাম শ্রাবণ (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭) রোববার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিক উল্লাহর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই জানায়, গত ১১ জুন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজকে হত্যা করা হয়। পূর্বশত্রুতার জেরে তাঁকে মাদকসেবীর অপবাদ দিয়ে মব সৃষ্টি করা হয় বলে সংস্থাটির দাবি। অভিযুক্ত কিশোর ও তাদের সহযোগীরা লাঠিসোঁটা ও রড দিয়ে তাঁকে মারধর করে রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়, পরে পিবিআই স্বউদ্যোগে তদন্ত নেয়। এক মাসের বেশি সময় ধরে তথ্য সংগ্রহ ও তদন্তের পর রোববার ভোর পৌনে ৩টায় শাকতলা গ্রামে অভিযান চালিয়ে দুই কিশোরকে হেফাজতে নেওয়া হয়। পিবিআই বলেছে, এজাহারভুক্ত আসামিদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

05 Oct 26 1NOJOR.COM

নোয়াখালীতে রিকশাচালক ফয়েজ হত্যায় দুই কিশোরের স্বীকারোক্তি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।