Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি। শুক্রবার বিকেলে নরসিংদী জেলা শহরের তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ছয় মাসের মধ্যে তারেক রহমান জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। তিনি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন এবং বাংলাদেশকে নতুন সাজে সজ্জিত করতে দিনরাত কাজ করছেন বলে দাবি করেন মন্ত্রী। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্বপূর্ণ কাজ বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকারের পাঁচটি স্তরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে। ওয়ান-ইলেভেনের মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অ্যাডভোকেট শিরিন শারমিন ও জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার বক্তব্য দেন।

06 Sep 26 1NOJOR.COM

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নেওয়ার কথা বললেন মঈন খান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।