Web Analytics

রবিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর জ্বালানি, ক্যাপাসিটি চার্জ ও ভর্তুকির কারণে দেশের বিদ্যুৎ খাত বড় আর্থিক চাপে রয়েছে। তারা দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত নীতিমালা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সেমিনারটির শিরোনাম ছিল ‘বাংলাদেশের বিদ্যুৎ খাতের সৃষ্ট অর্থনৈতিক বোঝা: সংকট ব্যবস্থাপনায় নীতিগত সুপারিশ’।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, জ্বালানি খাত বর্তমানে নানা সীমাবদ্ধতা ও আর্থিক চাপে ‘মাইনাস অবস্থানে’ রয়েছে এবং অতীতের আন্তর্জাতিক চুক্তি নতুন প্রকল্প গ্রহণে বাধা সৃষ্টি করছে। তিনি সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম গ্যাস খাতে দীর্ঘদিনের অপচয় ও অব্যবস্থাপনার সমালোচনা করেন। অধ্যাপক এম. রেজওয়ান খান বলেন, অতিরিক্ত সক্ষমতা ও ব্যয়বহুল আমদানিনির্ভর জ্বালানি জাতীয় অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে।

বক্তারা বলেন, প্রকল্প মূল্যায়নের ঘাটতি দূর করা, দেশীয় জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির বিস্তারই খাতের টেকসই উন্নয়নের জন্য জরুরি।

18 May 26 1NOJOR.COM

অতিরিক্ত সক্ষমতা ও ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ খাতে নীতিগত সংস্কারের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।