বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোরআন ও সুন্নাহর আদর্শের ভিত্তিতে নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্ব পরিবর্তনের জন্য কাজ করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, মানবকল্যাণ মানুষের তৈরি বিধান দিয়ে সম্ভব নয় এবং দ্বীন প্রতিষ্ঠাই জীবনের মূল উদ্দেশ্য। ইসলামী আন্দোলনের পথচলা সবসময়ই কণ্টকাকীর্ণ ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করেছে। শহীদদের স্বপ্ন পূরণে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তিনি নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন এবং সঞ্চালনা করেন সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকার। তেজগাঁও ও হাতিরঝিল অঞ্চলের কয়েকজন স্থানীয় নেতা বক্তব্য রাখেন।
সেলিম উদ্দিনের আহ্বান, কোরআন-সুন্নাহর আদর্শে বিশ্ব পরিবর্তনে তরুণদের ভূমিকা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।