দোহায় আল জাজিরা ফোরামে এক প্যানেল আলোচনায় আহমেদ আল-জানদানি বলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রে রয়েছে ইসরাইল, আর আরব রাষ্ট্রগুলো অবস্থান করছে প্রান্তে। দোহার আহমেদ বিন মোহাম্মদ মিলিটারি কলেজের এই সহকারী অধ্যাপক জানান, আরব দেশগুলো বৈশ্বিক ঘটনায় প্রভাব ফেলতে পারছে না এবং তাদের নীতিগুলো প্রতিক্রিয়াশীল ও অধীনস্থ অবস্থার প্রতিফলন।
তিনি ব্যাখ্যা করেন, অটোমান সাম্রাজ্যের পতনের পর যে বৈশ্বিক ব্যবস্থা গড়ে ওঠে, তাতে আরব অঞ্চলগুলো উপনিবেশে পরিণত হয়। যুক্তরাজ্য এতে নির্ধারক ভূমিকা পালন করে এবং অঞ্চলটির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক দিক বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞ পাঠায়, যার প্রভাব আজও মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কাঠামোতে বিদ্যমান।
আল-জানদানি মনে করেন, এই ঐতিহাসিক উত্তরাধিকারই আরব বিশ্বকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে এবং তাদের প্রান্তিক অবস্থানকে স্থায়ী করেছে।
আল-জানদানি বলেন, ইসরাইল বিশ্বব্যবস্থার কেন্দ্রে, আরব রাষ্ট্রগুলো প্রান্তে