রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ আজাদ পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব ও পেশাজীবীসহ দেড় শতাধিক নাগরিক আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নতুন সদস্যদের দলে বরণ করা হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠকসহ বক্তারা দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাতজন শীর্ষ নেতা উপস্থিত থেকে আজাদ পার্টির কর্মকাণ্ডে সমর্থন ও শুভকামনা জানান। বক্তারা বাহাদুর শাহ পার্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে এর তাৎপর্য ব্যাখ্যা করেন।
অনুষ্ঠান শেষে নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করে তাঁর জীবন ও মুসলিম সমাজের অগ্রগতিতে অবদান স্মরণ করা হয়।
ঢাকায় বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ আজাদ পার্টিতে দেড় শতাধিক নাগরিকের যোগদান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।