Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফর শেষে গতকাল রাতে জাপান থেকে দেশে ফিরেছেন। সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন সেনাপ্রধান এবং তাঁদের উৎসাহ দেন। তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

সূত্রে বলা হয়েছে, এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এসব যোগাযোগ আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণকে আরও সুসংহত করতে সহায়ক হতে পারে। সফরে এশিয়ান গেমসের কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

22 Sep 26 1NOJOR.COM

এশিয়ান গেমস ও ক্রীড়া বৈঠকে অংশ নিয়ে জাপান থেকে ফিরলেন সেনাপ্রধান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।