Web Analytics

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফেরতসহ সাত দফা দাবি জানিয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক এসব দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের রেমিট্যান্স প্রবাহ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন এবং সাধারণ মানুষের সঞ্চয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের অপসারণের পর ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ২৪ মে থেকে গ্রাহকরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ফোরামের নেতারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদ ও ড. ইসমাইল হোসেনের সঙ্গে বৈঠক করে ব্যাংকের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান।

দাবি আদায়ে ২১ জুন ইসলামী ব্যাংক টাওয়ার ও ২২ জুন বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

20 Jun 26 1NOJOR.COM

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি গ্রাহক ফোরামের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।