Web Analytics

সৌদি আরব পুনর্ব্যক্ত করেছে যে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সঙ্গে যুক্ত করতে চান—এমন প্রতিবেদনের মধ্যে এ অবস্থান জানানো হয়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্র-সৌদি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে চুক্তিটি কার্যকর হবে না। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ বিষয়ে প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া বক্তব্যে এক সৌদি কর্মকর্তা পারমাণবিক চুক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ যুক্ত করার প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, রিয়াদের অবস্থান স্পষ্ট, দৃঢ় ও অপরিবর্তনীয়। কর্মকর্তা আরও বলেন, সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচি ওয়াশিংটনের সঙ্গে বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ; এটি ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের শর্তের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

28 Aug 26 1NOJOR.COM

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয় বলে জানিয়েছে সৌদি আরব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।