Web Analytics

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বদলে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। সোমবার, ১০ আগস্ট ২০২৬ রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে মিছিল শুরু হয়ে বটতলায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা ও মেধার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘শিক্ষা নিয়ে ঢালবাহানা, মানি না মানবো না’ এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’।

জাকসুর কার্যকরী সদস্য মুহাম্মদ আলী চিশতি অভিযোগ করেন, সরকার এনটিআরসির হাত থেকে নিয়োগক্ষমতা নিয়ে দলীয়করণ করতে চাচ্ছে। জাকসুর জিএস মাজহারুল ইসলামও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে অধিকাংশ ক্ষেত্রে দলীয় চাটুকারদের রাখা হয় বলে তাদের আশঙ্কা। তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

11 Aug 26 1NOJOR.COM

এনটিআরসিএর বদলে কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে জাকসুর মিছিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।