Web Analytics

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা হিসেবে আখ্যা দিয়েছে জুলাই ঐক্য। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্বে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই দায়িত্বশীল হতে পারে না। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে জুলাই ঐক্য বলেছে, ফ্যাসিবাদী সরকারের পতনের পরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কারও কারও আচরণে পুরোনো অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। কোনো সংবাদ বা সম্পাদকীয় অবস্থান অপছন্দ হলে তথ্য ও যুক্তি দিয়ে সমালোচনা কিংবা প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে বলেও সংগঠনটি উল্লেখ করেছে।

তবে পত্রিকা ছিঁড়ে ফেলা, সাংবাদিকদের হেয় করা বা সংঘবদ্ধ মবের পরিবেশ তৈরি করাকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জুলাই ঐক্য। আমার দেশ কার্যালয়ে সাম্প্রতিক ককটেল হামলারও নিন্দা জানিয়ে তারা সরকারের স্পষ্ট অবস্থান, সংশ্লিষ্ট ব্যক্তির জবাবদিহি, হামলার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের মুখোমুখি করার দাবি করেছে।

02 Nov 26 1NOJOR.COM

আমার দেশ নিয়ে আচরণের জবাবদিহি ও কার্যালয় হামলার নিরপেক্ষ তদন্ত দাবি জুলাই ঐক্যের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।