Web Analytics

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সোমবার ডাউনিং স্ট্রিটে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। ইরান হরমুজ প্রণালি অবরোধ করার পর তেলের দাম বৃদ্ধির পাশাপাশি সারের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এক নৌপরিবহন বিশ্লেষক।

শিপিং কনসালটেন্সি ফার্ম ‘ভেসপুচি মেরিটাইম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লার্স জেনসেন বিবিসি রেডিও ৪–এর ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সারের ২০ থেকে ৩০ শতাংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। তিনি সতর্ক করে বলেন, এর ফলে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম দ্রুত বাড়বে। যুক্তরাজ্যের ন্যাশনাল ফার্মারস ইউনিয়নও জানিয়েছে, জ্বালানি ও সারের দাম বাড়লে জাতীয় পর্যায়েও খাদ্যপণ্যের দাম বাড়বে।

ডাউনিং স্ট্রিটের বৈঠকে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলা ও খাদ্য সরবরাহ শৃঙ্খলার স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

30 Mar 26 1NOJOR.COM

ইরান সংঘাতের প্রভাবে তেল ও সারের সরবরাহ ব্যাহত, যুক্তরাজ্যের খাদ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।