Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। রোববার রাতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, কোনো শিক্ষককে প্রকাশ্যে অপমান, ভয় দেখানো বা শারীরিকভাবে হেনস্তা করা শিক্ষাঙ্গণে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। অভিযোগ থাকলে তা আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ নয়। সাদা দল জানায়, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটছে, যা শিক্ষার পরিবেশের জন্য হুমকি। সাম্প্রতিক মাসগুলোতে শিক্ষক নিপীড়ন ও মব সংস্কৃতির প্রবণতা বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করে।

তারা আরও বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে প্রকৃত অপরাধীরা শাস্তি পায় এবং নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।

12 Jan 26 1NOJOR.COM

চবি শিক্ষক হেনস্তায় ঢাবি সাদা দলের নিন্দা ও নিরপেক্ষ তদন্তের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।