আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আন্দ্রেয়া ড্রেসি আল জাজিরাকে বলেন, ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন ঐক্যবদ্ধ নয়। তিনি উল্লেখ করেন, প্রশাসনের লক্ষ্য ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যা অভ্যন্তরীণ মতবিরোধের ইঙ্গিত দেয়।
ড্রেসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প প্রশাসন শক্তি প্রদর্শনের চেষ্টা করলেও বাস্তবে পেন্টাগন ও প্রতিরক্ষা বিভাগের উচ্চপর্যায়ে বিভাজন এবং কয়েকজন কর্মকর্তার বরখাস্ত হওয়া প্রশাসনের ভেতরের অস্থিরতা প্রকাশ করছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই সংঘাতের পরিণতি ভুলভাবে মূল্যায়ন করেছে বা কৌশলগত ভুল নীতির ওপর ভিত্তি করে যুদ্ধ শুরু করেছে।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, যদিও ঝুঁকি এখনও অত্যন্ত বেশি। এই সংঘাত আন্তর্জাতিক অর্থনীতিকে বিপদের মুখে ফেলেছে এবং নতুন সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
ইরান যুদ্ধের কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসনে বিভাজন, জানালেন রোমের অধ্যাপক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।