Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে অনেক বিষয়ে অগ্রগতি হলেও এর অর্থ এই নয় যে দুই দেশ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পারমাণবিক ইস্যুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী ৬০ দিনের মধ্যে আলোচনা হবে।

বাঘাই আরও জানান, আলোচনার প্রক্রিয়া এখনো চলমান এবং বিভিন্ন কারিগরি ও রাজনৈতিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অব্যাহত রয়েছে। তার বক্তব্যে বোঝা যায়, আলোচনায় অগ্রগতি হলেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি হয়নি।

আলজাজিরা সূত্রে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং পারমাণবিক আলোচনার সময়সূচি নির্ভর করছে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার ওপর।

25 May 26 1NOJOR.COM

সমঝোতা স্মারক চূড়ান্ত হলে ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।