Web Analytics

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্ত্রী এ্যানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত ভূমিকা কামনা করেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে এবং তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

03 Jun 26 1NOJOR.COM

বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।