Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হওয়া উচিত। জাতীয় শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনের অফিসকক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং খান ফাউন্ডেশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারব্যবস্থা গণতন্ত্রের মূল ভিত্তি। তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে জাতীয় পর্যায়ে তা কার্যকর করা সম্ভব নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কার, সেবার মান নিশ্চিত করা এবং পাঁচটি স্তরে নির্বাচন আয়োজনকে তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। মানুষ যাতে নির্ভয়ে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার কথাও তিনি বলেন।

মঈন খান নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন, যা স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন ও হিংসা-বিদ্বেষ কমাতে পারে বলে তিনি মনে করেন। তিনি নির্বাচনী ব্যয়ের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান। অ্যাডভোকেট রোখসানা খন্দকার এনজিওগুলোর নিজস্ব সক্ষমতা ও সিদ্ধান্তের স্বাধীনতা বজায় রাখা, স্থানীয় সম্পদ ব্যবহার এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

10 Oct 26 1NOJOR.COM

অধিকারভিত্তিক রাজনীতি ও নির্দলীয় স্থানীয় নির্বাচনের আহ্বান মঈন খানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।