Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে বিশ্বজুড়ে বিনিয়োগ বৃদ্ধি এবং উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ায় চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত চীনা শুল্ক বিভাগের তথ্যে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে দেশটির রপ্তানি ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের ৩৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসও ছাড়িয়েছে এই হার। উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার কোটি ডলারে।

টানা দ্বিতীয় বছরের মতো এক ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে চীন, এবার গত বছরের তুলনায় এক মাস আগে। এআই অবকাঠামো নির্মাণের কারণে তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও উন্নত পণ্যের চাহিদা চীনা প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আয় বাড়িয়েছে। তবে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট দেশটির অর্থনীতির বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

বিশ্লেষকেরা বলছেন, রপ্তানিনির্ভরতা বাড়লে সুরক্ষাবাদী নীতি ও অতিরিক্ত শুল্কের ঝুঁকিও বাড়বে। ইউরোপীয় বাজারে চীনা হাইব্রিড গাড়ি রপ্তানি সীমিত করার উদ্যোগ বাণিজ্য উত্তেজনা বাড়াতে পারে। নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার আগে চীনা কারখানাগুলো ইউরোপে পণ্য পাঠানোর চেষ্টা করছে। আগামী সপ্তাহে শেনজেনে এপেক সম্মেলনে চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং শুল্কনীতি আলোচনায় গুরুত্ব পেতে পারে।

11 Nov 26 1NOJOR.COM

এআই অবকাঠামোর চাহিদায় চীনের ১০ মাসের বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলার ছাড়াল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।