Web Analytics

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মুসলিম মিররের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৫ দিনে ভারতের বিভিন্ন রাজ্যে ২৩টিরও বেশি মসজিদ, মাদরাসা, ঈদগাহ ও দরগাহ ভাঙা বা আংশিকভাবে অপসারণ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ঘটনার বেশিরভাগই বিজেপি-শাসিত রাজ্যগুলোতে ঘটেছে। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করা, অনুমোদনহীন স্থাপনা অপসারণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হয়েছে।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, বহু বছর ধরে ব্যবহৃত ধর্মীয় স্থাপনাগুলোকেও একই অভিযানের আওতায় আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় বাসিন্দারা জানান, এসব মসজিদ ও দরগাহ এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, আকস্মিক উচ্ছেদে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। মুসলিম প্রতিনিধিরা ঘটনাগুলোকে উদ্বেগজনক বলে উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে প্রশাসন জানিয়েছে, এসব পদক্ষেপ কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে নয়, বরং নগর উন্নয়ন ও অবৈধ দখলমুক্তকরণের অংশ। মানবাধিকার ও সংখ্যালঘু অধিকার পর্যবেক্ষকরা স্বচ্ছ তদন্ত এবং ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।

21 Jun 26 1NOJOR.COM

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙার ঘটনা প্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।