Web Analytics

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত এএমএল/সিএফটি তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। পারস্পরিক তথ্য বিনিময়ের ক্ষেত্রেও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তফসিলি ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, ক্যামেলকোদের নিয়ে বিএফআইইউর সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বৈঠক সূত্র জানায়, সম্প্রতি বিএফআইইউ-সংক্রান্ত বিভিন্ন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সংস্থাটি বিব্রত হয়েছে।

মামুন বলেন, এএমএল ও সিএফটি কাঠামো সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতনতা জরুরি এবং ব্যাংকসহ সব রিপোর্টিং এনটিটি এই কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাঁর মতে, তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা যেকোনো এএমএল/সিএফটি কাঠামোর প্রধান শর্ত। গোপনীয়তা রক্ষা না হলে আসন্ন মিউচুয়াল ইভালুয়েশনে বাংলাদেশের জন্য তা নেতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে। সালমান মুক্তাদির-সংক্রান্ত তথ্য প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, সতর্কতাটি শুধু ওই বিষয়কে কেন্দ্র করে নয়; সামগ্রিকভাবে ব্যাংকগুলোর জন্য।

06 Oct 26 1NOJOR.COM

এএমএল/সিএফটি তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বিএফআইইউর নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।